দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। এটি সিমেক ফাউন্ডেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সিমেক ফাউন্ডেশন ২০০০ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি এবং অলাভজনক সংস্থা হিসেবে বাংলাদেশে সামাজিক কল্যাণ এবং শিক্ষাগত উন্নয়নে নিবেদিত।

বাংলাদেশে প্রচুর সংখ্যক অদক্ষ জনসংখ্যা রয়েছে। এজন্য সরকার বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলা ও দেশের সার্বিক উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্বের সঙ্গে দেখছেন। এক্ষেত্রে বিরাজমান নানা সংকট কাটিয়ে দেশে যুগোপযোগী ও মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা এবং আমাদের দেশের এই বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করাই সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের মূল লক্ষ্য।

About

ট্রেডসমূহ

সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটে বর্তমানে চারটি ট্রেড চলমান রয়েছে যা দেশের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

benefits

বিশেষ সুবিধাসমূহ

  • কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা এমনভাবে পাঠদান করা হয়, যেন কোনো প্রকার গৃহশিক্ষকের প্রয়োজন হয় না।
  • শিক্ষার্থীদের তত্ত্বাবধানের জন্য গাইড শিক্ষকের ব্যবস্থা।
  • প্রতি সেমিস্টারে ১০০% ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
  • ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা যার মাধ্যমে শিক্ষার্থীরা Information Super Highway থেকে শিক্ষণীয় বিষয় আহরণ করতে পারবে।
  • প্রতি সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা।
  • ইন্ডাস্ট্রি রিলেটেড কাজের দক্ষতার জন্য ইন্ডাস্ট্রি থেকে গেস্ট লেকচারার আমন্ত্রণ করা।
  • মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সর্বাধুনিক ব্যাবহারিক ক্লাস ও ল্যাবের সুবিধা।
  • হেলথ কার্ডের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের মেডিক্যাল চেক-আপের ব্যবস্থা।
  • সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাস ও ল্যাব মনিটরিং-এর ব্যবস্থা।

সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটে ট্রেডসমূহের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদি কোর্স, যা প্রশিক্ষণার্থীদের দক্ষতা
বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে।

...

অপটেশিয়ান কোর্স

...

টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং

...

কম্পিউটার অপারেশন

...

গ্রাফিক্স ডিজাইন

...

আইটি সাপোর্ট

...

বিউটিফিকেশন

...

এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট

...

গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং

...

কেয়ারগিভিং ফর ইল্ডারলি পারসন

...

কেয়ারগিভিং ফর ইনফ্যান্ট এন্ড টডলার

...

ট্রেইনার এন্ড এসোসার পার্ট- ৪

শিক্ষার্থীরা পেশাগত জীবনের চাহিদার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে নতুন প্রযুক্তির ব্যবহার এবং কারিগরি শিক্ষার জ্ঞান
অর্জনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির প্রয়াস চালিয়ে যাচ্ছে। সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের আধুনিক পাঠ্যক্রম ও অভিজ্ঞ
প্রশিক্ষকগণ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নোটিস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ছুটির বিজ্ঞপ্তি

নবম শ্রেণি সমাপনী পরীক্ষা-২০২৬-এস এস সি ভোকেশনাল (নবম শ্রেণি) শিক্ষাক্রম- (নভেম্বর-২০২৬)

পবিত্র ফাতেহা-ই-ইয়াজাদাহম উপলক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) ইন্সটিটিউটের সকল পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী ২৪শে মে ২০২৬ ইং রবিবার থেকে ৪ঠা জুন ২০২৬ ইং বৃহস্পতিবার পর্যন্ত ইন্সটিটিউটের সকল পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

স্টার সানডে (খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব) উপলক্ষ্যে আগামী ০৫/০৪/২০২৬ খ্রি. রবিবার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

ডিপ্লোমা পর্যায়ে সরাসরি ৩য় পর্বে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির সময় বৃদ্ধি বিষয়ক বিজ্ঞপ্তি ভর্তির সময়সীমা: ২৮শে ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং শ্রী শ্রী শিব রাত্রি ব্রত উপলক্ষ্যে আগামী ১০/০২/২০২৬-১৫/০২/২০২৬ খ্রি. রোজ মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত প্রতিষ্ঠানের সকল প্রকার একাডেমিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে আগামী ০৪/০২/২০২৬ খ্রি. রোজ বুধবার, প্রতিষ্ঠানের সকল প্রকার একাডেমিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

পবিত্র মাঘী পুর্ণিমা উপলক্ষ্যে আগামী ০১/০২/২০২৬ খ্রি. রোজ রবিবার প্রতিষ্ঠানের সকল প্রকার একাডেমিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।